আল মাসুদ লিটন, জামালপুর
রবিবার, ০৫ জুলাই ২০২৬ প্রিন্ট
১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার সভাপতির বক্তব্যে বলেন, গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ৪ জুলাই শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। গণমিছিলটি পিটিআই মোড় থেকে বিকাল ৫.৩০ টায় শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমাল তলায় গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও জামালপুর শহর শাখার আমির অধ্যাপক আল ইমরান সুজন এর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, জামালপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান, ১১ দলীয় ঐক্যৈর জামালপুর জেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আবু সাঈদ মোহাম্মদ শামীম, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, এনসিপির সদর উপজেলার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সবুজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ, সদর উপজেলার নায়েবে আমীর আজহার ইসলাম , ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ।
গণমিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তাগণ বলেন, গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন
Posted ০৩:১০ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]