সোমবার ৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রশিদপুরে চাঁদাবাজী ও অন্যায় অবিচারের প্রতিবাদে মানববন্ধন

রবিবার, ০৫ জুলাই ২০২৬   প্রিন্ট  

রশিদপুরে চাঁদাবাজী ও অন্যায় অবিচারের প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের ১৫নং রশিদপুর ইউনিয়নে চাঁদাবাজী, মাদক ব্যবসায় জড়িত সাধারণ মানুষের সঙ্গে অন্যায়-অবিচারের অভিযোগে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের এলাহীবাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নিফর আলী, মফিজুল ইসলাম, তারেক রহমান, ওকাল বাবু, সামাদসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, রশিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলিল, খোকা, রশিদ, মুক্তা, রাসেল ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের অন্যায়-অবিচার চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধন থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

Facebook Comments Box

Posted ০৩:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]