মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   প্রিন্ট  

মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম সদর উপজেলার মাজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলী-এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কলেজে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও অতিথিরা অধ্যক্ষ মো. আবেদ আলীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান মো. আবেদ আলী দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। তাঁর নেতৃত্বে মাজিদা আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে তারা উল্লেখ করেন।

জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মো. আবেদ আলী সকলের শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]