রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

​জিনজিরা পীর মোহাম্মদ গার্লস স্কুল পরিচালনা কমিটি নিয়ে বিতর্ক, স্থানীয়দের মানববন্ধন

রবিবার, ২৮ জুন ২০২৬   প্রিন্ট  

​জিনজিরা পীর মোহাম্মদ গার্লস স্কুল পরিচালনা কমিটি নিয়ে বিতর্ক, স্থানীয়দের মানববন্ধন

জিনজিরা পীর মোহাম্মদ গার্লস স্কুলের পরিচালনা কমিটিকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের বিতর্ক ও অসন্তোষের জেরে রাস্তায় নেমেছেন স্থানীয় এলাকাবাসী। বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং দাবি আদায়ের লক্ষ্যে আজ সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​২৮ শে জুন ২০২৬, রবিবার সকাল ১০টা ঘটিকায় স্কুল প্রাঙ্গণ এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন ও গ্রহণযোগ্য কমিটি গঠনের জোরালো দাবি জানান।

​মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগ করে বলেন, বর্তমান কমিটির বিতর্কিত কর্মকাণ্ড বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। দীর্ঘদিন ধরে চলে আসা এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় এলাকাবাসী ক্ষুব্ধ। স্থানীয়দের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:২৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]