রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর শারীরিক মাপ ও কাগজপত্র ১ম দিনের যাচাইকরন কার্যক্রম সম্পন্ন

রবিবার, ২৮ জুন ২০২৬   প্রিন্ট  

রাজশাহী জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর শারীরিক মাপ ও কাগজপত্র ১ম দিনের যাচাইকরন কার্যক্রম  সম্পন্ন

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)’ পদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ২৭ জুন ২০২৬ খ্রি. শনিবার থেকে রাজশাহী জেলায় অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাঠ পর্যায়ের পরীক্ষা। ১ম দিনের নির্ধারিত সূচি অনুযায়ী প্রার্থীদের শারীরিক মাপ (উচ্চতা, ওজন ও বুকের মাপ) এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৭ শে জুন সকাল হতে রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থী বাছাইয়ের এই কার্যক্রম শুরু হয়। রাজশাহী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ নিচ্ছিদ্র নিরাপত্তা ও স্বচ্ছতার সাথে প্রতিটি প্রার্থীর তথ্য যাচাই করা হয়। প্রথম দিনের এই কার্যক্রমে শত শত চাকুরীপ্রার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, বাংলাদেশ পুলিশের এই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ তদবিরের মাধ্যমে পুলিশে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো দালাল বা প্রতারক চক্র চাকরি দেওয়ার নাম করে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া, আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান এবং সংক্রামক ব্যাধি ও মাদকাসক্ত ব্যক্তি এই নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হবেন। এসময় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০২:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]