মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
রবিবার, ২৮ জুন ২০২৬ প্রিন্ট
” মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালী এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জননেতা মিজানুর রহমান মিনু,এমপি।
মাননীয় ভূমি মন্ত্রী জননেতা মিজানুর রহমান মিনু উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে “রাজশাহীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
তথ্য সুত্রে জানা যায় ২৬ জুন ২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ০৯.৩০ ঘটিকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালী এবং জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, দেশে মাদকের সয়লাব মহামারী আকারে ছড়িয়ে পড়েছে যা অন্যান্য বিভাগ গুলোর মধ্যে রাজশাহী অন্যতম যার প্রধান কারণ হলো রাজশাহীর পদ্মা নদী বাহিত চরাঞ্চলগুলো যেমন- চর আষাড়িয়া দোহ,গোদাগাড়ী, মহিশালবাড়ি সহ ভারতের পার্শ্ববর্তী এলাকা সমূহ যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী পার্শ্ববর্তী চর এলাকা সমূহের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন মাদকদ্রব্যের ন্যায় নেশা জাত দ্রব্য রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছে যাতে করে যুবসমাজ প্রতিনিয়ত নেশাগ্রস্ত হয়ে পড়াই দেশের জনশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুব সমাজ ধ্বংসের দিকে ঢলে পড়েছে তাই যার দেশ এবং জাতির জন্য অশনি সংকেত সুতরাং মাদক পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে মাদক কারবারীদের এবং মাদকের ন্যায় নিশা জাত দ্রব্য পাচারকারীদের কোন ছাড় দেওয়া যাবে না।” মাননীয় ভূমি মন্ত্রী জননেতা মিজানুর রহমান মিনু তার বক্তব্যে এ বিষয়ে রাজশাহীর সম্মানিত বিভাগীয় কমিশনার, সম্মানিত পুলিশ কমিশনার,সম্মানিত ডিআইজি,সম্মানিত জেলা প্রশাসক এবং সম্মানিত পুলিশ সুপার গনকে বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের সকল সদস্যদের দায়িত্ব কর্তব্যে নির্দেশ প্রদানের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করে।
তিনি মাদক প্রতিরোধে রাজশাহীতে মাদকের বিরুদ্ধে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে পরিণত করার জোরালো তাগিদ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওর যত্ন কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ সহ নির্দেশ প্রদান করেন।
তিনি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন,রাজশাহীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে যা, যা, উদ্যোগ গ্রহণ করা দরকার তা দায়িত্বশীল প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন কোন পুলিশ সদস্যের যদি মাদকের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকে হার্ড না দেওয়ার ঘোষণা দেন।
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু আরো বলেন,বিগত সরকারের আমলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে শত শত জন মাদক ব্যবসা ও পাচার করে কোটিপতি হয়েছে যাতে করে শুধু তাদের উন্নয়ন হয়েছে বিনিময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের যুবসমাজ যা দেশের জনশক্তির অন্তরায়।
সুতরাং দেশ ও জাতির কল্যাণে এবং যুব সমাজকে ক্ষতি এবং নেশার হাত হতে বাঁচাতে হলে মাদককে এবং মাদক পাচারকারীদের রুখে দেওয়ার সার্বিক ব্যবস্থা কঠোরভাবে গ্রহণ করতে হবে তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর সম্মানিত বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম.বজলুর রশিদ। রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি,রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী সিটি করপোরেশনের সম্মানিত প্রশাসক, মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, অ্যাডভোকেট মো: এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মানিত অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন সহ আরো অনেকে।
Posted ০২:১২ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]