রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘আমার দেশ পাঠকমেলা’র নতুন নেতৃত্বে ফাহিম ও আকরাম

শনিবার, ৩১ মে ২০২৫   প্রিন্ট  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘আমার দেশ পাঠকমেলা’র নতুন নেতৃত্বে ফাহিম ও আকরাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘আমার দেশ পাঠকমেলা’র ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য ৩৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন একই বিভাগের আকরাম খান।

গত শুক্রবার (৩০ মে) পাঠকমেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ইউসুফ এবং সাধারণ সম্পাদক রাহাতুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি ফাহিম হাসনাত বলেন, “আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আমার দেশ পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি জানি, এই বড় দায়িত্ব পালনের জন্য নিজেকে এখনও পরিপূর্ণভাবে প্রস্তুত মনে করি না, তবে সংগঠনের যে আস্থা আমার ওপর রেখেছে, তা যেন সবার সহায়তায় পূরণ করতে পারি—এটাই চাওয়া। আমাদের লক্ষ্য, জবি ক্যাম্পাসে পাঠকমেলাকে একটি পরিচিত ও কার্যকর ব্যানারে পরিণত করা।”

সাধারণ সম্পাদক আকরাম খান বলেন, “আমার দেশ পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি আমার অনুভবের জায়গা, একান্ত ভালোবাসার পরিবার। এ পরিবারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সবার আন্তরিক দোয়া ও সহমর্মিতা কামনা করছি।”

নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমান। উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবরিনা শারমিন এবং অধ্যাপক ড. রইছ উদ্দিন, ড. তাজাম্মুল হক ও ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
ফয়সাল কামাল, তাফহিম রাফি, আবু সায়েম, জিহাদ ইসলাম শাওন, সিয়াম তোফাজ্জল, সোহানা চৌধুরী, রিসাম ইসলাম, তাহাসিনুল ইসলাম, ইসরাত জান্নাত ঈশা, মামুনুর রশিদ, হাবিবুল বাসার সুমন, আরাফাত রহমান জয়, আলামিন হোসাইন, তারেক রহমান, হযরত আলী, হেনা শিকদার, উর্মি আক্তার ঝিনুক, নুসরাত জাহান অর্পিতা, চম্পা আক্তার, তানজিল মিয়া, সেজু আক্তার, রাফিউ রিকাবদার, জয়া রানী পাল, অনিমা ফেরদৌসী, উম্মে সুমাইয়া তাবাসসুম, মো. ইফাত হাসান, রাহুল শেখ, সবুর কাজী, রিয়াতুল রাব্বি, মেহেদী হাসান রিদয়, সাফিন মাহমুদ ও মেহেদী রানা।

Facebook Comments Box

Posted ০৬:০৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]