শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে প্লাস্টিকের গোডাউনে আগুন, মার্কেট পুড়ে ছাই

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

টঙ্গীতে প্লাস্টিকের গোডাউনে আগুন, মার্কেট পুড়ে ছাই

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন বাজার সংলগ্ন একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ই এপ্রিল) সকাল ১০টায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।এ সময় প্লাস্টিক গোডাউনের সামনে থাকা মোনতাজ উদ্দিন মার্কেটের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পাশে থাকা একটি মসজিদ ও কয়েকটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে ফায়ার সার্ভিসে খবর দেয় এবং নিজেরাই আগুন নিভানোর চেষ্টা করে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে এবং ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিভাতে সক্ষম হয়। এ সময় তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত হয় একটি অবৈধ প্লাস্টিক কারখানার অসাবধানতার কারণে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

Posted ০২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]