মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
২১ জানুয়ারি রোজ মঙ্গলবার ২০২৫ ইং সকাল ১০.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি ট্রেনিং স্কুলের আয়োজনে মানব পাচার প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানব পাচার প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, তারমধ্যে ভিকটিম চিহ্নিতকরন, মানব পাচার মামলা সংক্রান্ত তদন্ত এবং ট্রমা ইনফরমড ভিকটিম কেন্দ্রীক সেবা প্রদান বিষয়ক এক দিনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ উল্লেখযোগ্য।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র বিশেষ পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব, মোহাম্মদ খোরশেদ আলম প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
আরও প্রশিক্ষণ প্রদান করেন, জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের ঝুঁকি ও নিরাপত্তা উপদেষ্টা জনাব, মোশাররফ হোসাইন, অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) জনাব মো: হাসিবুল ইসলাম, আইন কর্মকর্তা অ্যাডভোকেট অমৃতা সরকার এবং এলসিএফ জনাব, আশরাফুল-আল-আমিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব, বিভূতি ভূষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব সাবিনা ইয়াসমিন ও সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) জনাব মোসা: আরজিনা খাতুন এবং আরএমপি (স্টাফ অফিসার) এসি আল আসাদ সহ আরএমপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ।
প্রশিক্ষণের লক্ষ্য ছিল “মানব পাচারের সাথে জড়িত আইনগত এবং সামাজিক সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি করা এবং ভিকটিমদের সঠিক সহায়তা ও সেবা প্রদান নিশ্চিত করা।”
Posted ০৬:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]