রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

বুধবার, ১৪ অক্টোবর ২০২০   প্রিন্ট  

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

নবকন্ঠ ডেস্ক: মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১৩ অক্টোবর মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এছাড়া কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ,
কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিস, কলাতিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং রোহিতপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আমলকি, মাল্টা, জলপাই, কাঠবাদামসহ বিভিন্ন বৃক্ষেরর চারা রোপন করা হয়।
কর্মসূচি শেষে প্রধান অতিথি বলেন, শুধু বৃক্ষরোপন করলেই কাজ শেষ হবে না, গাছগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

Facebook Comments Box

Posted ০১:১২ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]