রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করলেন ডিএলআরসি

বুধবার, ০৭ অক্টোবর ২০২০   প্রিন্ট  

নারায়ণগঞ্জ সদর উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করলেন ডিএলআরসি

নিজস্ব প্রতিবেদক: সামাজিক সুরক্ষা  ও স্বাস্থ্যবিধি মেনে বরিশাল  বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি)    তরফদার মো. আক্তার জামিল নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন।

বুধবার তিনি উক্ত তিন ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।

বেলা সাড়ে ১০ টায় প্রথমে তিনি সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের নির্দেশনা দেন। এছাড়া অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইস ও অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি একে একে সদর ইউনিয়ন ভূমি অফিস এবং কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী  অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন। পরিদর্শনকালে তিনি অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত আসন্ন পাইলটিং কর্মসূচির জন্য হোল্ডিংওয়ারী দাবী নির্ধারণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের  প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এ সময় তার সাথে নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান-বিন-মুহাম্মাদ আলী এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]