শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ছাত্রলীগের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের জন্মদিন পালিত

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে ছাত্রলীগের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের জন্মদিন পালিত

গাজীপুরের টঙ্গীতে স্বাধীনতা পদক প্রাপ্ত মৃত্যুঞ্জয়ী ভাওয়াল বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ৭৩তম জন্মদিন উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মিলগেট নুরে মদিনা মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু।

অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরবের সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার, স্বপন মৃধা, ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তফাসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
মিলাদ শেষে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও তবারক বিতরন করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]