সোমবার ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে তানোর আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে তানোর আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

তানোরে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন-২০২৪ইং উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি/এপিসি আনসার ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার তানোর উপজেলার আনসার ও ভিডিপি কার্যলয়ের সংলগ্ন উপজেলা ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত আয়োজনে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল ইসলাম জেলা কমান্ড্যান্ট,আনসার ও ভিডিপি রাজশাহী, শহিদুল ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, গোদাগাড়ী,মুস্তাকিনা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,তানোর। রাজশাহী তানোর উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ভিডিপির ইউনিয়নের দলনেতা, দলনেত্রী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, নির্বাচনও পূজায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে সর্বমোট ৭৮০ জন বাছাই করা হয়েছে। বাছাইয়ে কোন প্রকার অনিয়ম করা হয় নাই এবং কোন প্রকার আর্থিক লেনদেনের সাথে কেউ জড়িত নয় বলে জানিয়েছেন এই প্রতিবেদককে।

জানা গেছে তানোর উপজেলা ডাকবাংলার মাঠে আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত হলে, লাইনে দাড়িয়ে থেকে তাদের কাগজপত্রগুলো দেখাশুনা করেন। এ বিষয়ে জেলা কম্যান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী মোঃরাকিবুল ইসলাম বলেন- আমরা প্রাথমিক ভাবে কাগজপত্রগুলো যাচাই বাছাই করছি, যাচাই বাছাই শেষে যারা নিয়মের মধ্যে পড়বে আমরা তালিকা করে তাদের নাম ঠিকানা জেলা পুলিশ সুপার বরাবর পাঠাবো। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। তিনি আরো বলেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে লোকগুলো নির্বাচনের জন্য সিলেক্ট করবো তাদেরকে অবশ্যই সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং আনসার ভিডিপির তাদের সার্টিফিকেট থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে লোকগুলো নিবো, তাদের অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং নির্বাচনী মাঠে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় এজন্য তারা সুশৃঙ্খল ভাবে কাজ করবে।

Facebook Comments Box

Posted ০২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]