শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

শনিবার, ১২ আগস্ট ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহুল (২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগ ডিবি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জিএমপি পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন পাগারস্থ ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি রাহুল গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন কেরানীটেক বস্তির আব্দুল কাইয়ূম এর ছেলে।সে দীর্ঘদিন যাবত কেরানীটেক এলাকায় বসবাস করে ইয়াবা কেনাবেচা করতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানান, বৃহস্পতিবার গভীর রাতে আমরা গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি টঙ্গীর পাগারস্থ ফকির মার্কেট এলাকায় মাদক কারবারি রাহুল ইয়াবা কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দ ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহুলকে গ্রেফতার করে। আসামীর রাহুল এর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]