সোমবার ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান বিচারপতি

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

মাগুরায় ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান বিচারপতি

দেশের প্রতিটি জেলা আদালতে বিচারপ্রার্থীদের জন্য ৫০লাখ টাকা করে খরচে একটি করে বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার দুপুরে মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নামের এ বিশ্রামাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি জানান, সারাদেশে ৪ কোটি মানুষ বিচারপ্রার্থী হিসেবে বিভিন্ন আদালতে আসা যাওয়া করেন। এসব বিচারপ্রার্থী ও তাদের নিকটজনের বিশ্রামের প্রয়োজনে মোট ৩৫ কোটি টাকা ব্যায়ে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রতিটি ন্যায়কুঞ্জে দুটি বাথরুম, একটি ক্যান্টিনসহ জনগণের বিশ্রামের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও দায়রা জজ অমিত কুমার দে , জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, নারী ও শিশু নির্যাতন আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাহিদ হাসান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, পাবলিক প্রসিকিউটার কাজী এসকেন্দার আজম বাবলু, জিপি মাহবুব মোর্শেদ বাবলা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা। পরে মাননীয় প্রধান বিচারপতি জেলা আইনজীবি সমিতিতে জেলায় কর্মরত আইনজীবিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

Facebook Comments Box

Posted ০১:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]