বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার, ১৩ মার্চ ২০২৩   প্রিন্ট  

জামালপুরের রিক্রিয়েশন ক্লাবের  উদ্বোধন করলেন  স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার সকালে জামালপুর পৌর এলাকার শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন মনিরাজপুর রিক্রিয়েশন ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান খান কামাল এমপি।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ,সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দিন, অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান,ঢাকা ক্লাব লিঃ এর প্রেসিডেন্ট খন্দকার মশিউজ্জামান রোমেল, ডিআইজি ময়মনসিংহ রেন্জ দেবদাস ভট্রাচার্য্য, চেয়ারম্যান জেলা পরিষদ,জামালপুর, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ্ব মোজাফফর হোসেন সিআইপি, জহুরুল হক দুর্নীতি দমন কমিশনার জহুরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব কামরুল হাসান, গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল,ময়মনসিংহ পৌরসভার মেয়র একরামুল হক টিটু,
জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াত আলম মনি প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী । অনুষ্ঠানে জামালপুর জেলার আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ ছাত্রলীগ সহ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]