এনামুল হক,শেরপুরঃ
বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলার চাঞ্চল্যকর হত্যা এবং ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মোঃ আলিম ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাগরকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে র্যাব-১৪ গাজীপুর জেলার কালিয়াকৈর ও রাজেন্দ্রপুর থেকে ২৪ জানুয়ারি অভিযান চালিয়ে গ্রেফতার করে। ২৫ জানুয়ারি বুধবার দুপুরে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বিগত ২০১৬ সালের ৭মার্চ রাতে সাগর (২৬) ও সহযোগীরা অটোরিকশা চালক ও আঃ রেজ্জাককে খুন করে শেরপুর শহরের মোবারকপুর এলাকায় একটি ইটের ভাটায় ইটদিয়ে চাপা দিয়ে রাখে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর থানায় মামলা করে। পরে বিগত বছরের ৬ এপ্রিল শেরপুর জেলা ও দায়রাজজ আদালত সদর উপজেলার যোগিনীমুরা গ্রামের সাগর নামে খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এরপর থেকে সাগর গাজীপুরের রাজেন্দ্রপুরে ছদ্মনাম নাম ধারণ করে পালিয়ে ছিলো।
অপরদিকে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের তার নানা বাড়ি থেকে পাশ্ববর্তী কালু মিয়া ডেকে নিয়ে ধর্ষণ করার পর খুন করে। পরে এ বিষয়ে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যা মামলা দায়ের করা হয়।
পরে বিগত ২০১৮ সালের ১৮ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল খুনি কালুকে মৃত্যুূদন্ড প্রদান করে। খুনের পর থেকেই খুনি কালু গাজীপুরের কালিয়াকৈরে পলাতক ছিলো। এরপর গোপন সংবাদের ভিত্তিতে উভয় আসামিকে ২৪ জানুয়ারি গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৪ কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, তারা উভয়েই বিভিন্ন পরিচয়ে বিভিন্ন যায়গায় অবস্থান করছিলো। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদের গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ০৮:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]