মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি:
বুধবার, ৩০ নভেম্বর ২০২২ প্রিন্ট
ঢাকার ধামরাইয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজ্যাগ ইট ভাটা ছারপত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন ধামরাইয়ের ইটভাটার মালিক ও শ্রমিকরা।
ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধামরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, প্রতিটি ভাটার বেশিরভাগ মালিকরাই ব্যাংক ঋণ অথবা আত্মীয়- স্বজনদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে ইটভাটা শুরু করে। আমাদের প্রতিটি ইটভাটায় দুইশত থেকে তিনশত শ্রমিক কাজ করে।
এখন হঠাৎ করেই যদি ভাটা বন্ধ করে দেয়া হয় তাহলে এই শত শত শ্রমিকেরা কি করবে এবং ভাটার মালিকরা কিভাবে ঋণ পরিশোধ করবে।তিনি আরো বলেন, অনেক ভাটা প্রথমে অনুমোদন নিয়ে চালু করেছিলো। কিন্তু বর্তমানে সেই ভাটা গুলোর নবায়নের জন্য আবেদন করা হলেও তা দেয়া হচ্ছে না। তা হলে প্রথমে কেন লাইসেন্স দিলেন। আমাদের সকলের দাবি সব ভাটার লাইসেন্স যেনো আমরা পাই৷ এবং বর্তমানে কয়লা সংকটের সমাধানের দাবি জানাচ্ছি।
এসময় মানববন্ধনে ধামরাইয়ের অর্ধশতাধিক ইটভাটার মালিক ও শ্রমিকরাসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ১০:০০ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]