বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সিআইডি দেখে হত্যার পরিকল্পনা, নার্সারি ব্যবসায়ীর হত্যাকারী আটক

রবিবার, ২৭ নভেম্বর ২০২২   প্রিন্ট  

কুষ্টিয়ায় সিআইডি দেখে হত্যার পরিকল্পনা, নার্সারি ব্যবসায়ীর হত্যাকারী আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকার নার্সারি ব্যবসায়ী আবু তৈয়ব হত্যাকাণ্ডের ৪ দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জালামিন (১৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম।

গ্রেফতারকৃত আসামি হলেন-মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোস্তফা’র ছেলে জালামিন ।

জানা গেছে, নিহত আবু তৈয়বের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়। সেখান থেকে ১৪-১৫ বছর পূর্বে উপজেলার আমলা এলাকায় চলে আসেন এবং অন্জনগাছি গ্রামে নার্সারি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তৈয়ব আলির নার্সারিতে এই জালামিন কাজ করতো। প্রতিনিয়ত দেরি করে কাজে আসায় তৈয়ব আলী তাকে বকাঝকা এমনকি মারধর পর্যন্ত করত। গত ১৭ তারিখ সকালে জালামিন দেরি করে কাজে গেলে সেদিনও কথা কাটাকাটি গালমন্দ ও মারধরের ঘটনা ঘটে। এতে জালামিনের আরও রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়। সেখান থেকেই তিনি ইন্ডিয়ান চ্যানেল সনি আর্ট’থেকে সিআইডি সিরিয়াল দেখে হত্যার পরিকল্পনার করে। পরিকল্পনার অংশ হিসাবে গত ২০ তারিখ সন্ধ্যা ৭টার পরে একাধিক বার মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে কৌশলে ভিকটিমকে শিমুলতলা মাঠের মধ্যে ডেকে আনে। নিহত তৈয়ব আলী মাঠের মধ্যে আসলে আসামি জালামিন তাকে পিছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে। তৈয়ব আলী মাটিতে পড়ে গেলে জালামিন একাধিক আঘাতের মাধ্যমে নৃশংসভাবে তাকে হত্যা করে বলে জানা যায়।

এছাড়া তিনি আরও জানান, আসামি জালামিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। শনিবার সকালে আসামিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় মিরপুর থানায় গত ২২ তারিখে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছিল যার নাম্বার- ২৮।

Facebook Comments Box

Posted ১১:২২ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]