রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ দিনে ৮৯ জন জনকে আটক করেছে বিজিবি

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট  

৪০ দিনে ৮৯ জন জনকে আটক করেছে বিজিবি

জাফিরুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার প্রবণা বেড়েই চলেছে। গেল বছর কেয়ক’শ মানুষকে আটকের পর নতুন বছরেও এই শ্রোত কমেনি। চলতি বছরের ৪০ দিনে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৮৯ জনকে আটক করেছে বিজিবি। এ দিকে মঙ্গলবার সকালে ভারতে যাওয়া সময় ৪ জনকে আটক করে বিজিবি। সকালে উপজেলার যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। দুপুর ২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু রয়েছে। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সময় সতর্ক রয়েছে বিজিবি। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮৯ জনকে এবং সহায়তাকারী ৩ দালালকে আটক করা হয়েছে

Facebook Comments Box

Posted ০১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]