বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবকদল মালয়েশিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৭ মে ২০২৫   প্রিন্ট  

স্বেচ্ছাসেবকদল মালয়েশিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে “রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা” শীর্ষক এক আলোচনা সভা ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া শাখার সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম বশির আলম এবং সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস এম জিলানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম হোসেন ও আসলাম ফকির লিটন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনসহ প্রবাসী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ।

সভা শেষে সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একইসাথে সংগঠনের দীর্ঘদিনের অবদানের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন মালয়েশিয়া শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দকে।

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]