সোমবার ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় ভাগ্নের বিয়ে অনুষ্ঠানে এসে মারামারি থামাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় খালা রওশন আরার মৃত্যু

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

সাঘাটায় ভাগ্নের বিয়ে অনুষ্ঠানে এসে মারামারি থামাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় খালা রওশন আরার মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় ভাগ্নের বিয়ে অনুষ্ঠানে এসে মারামারি থামাতে গিয়ে প্রতিপক্ষের হাতের ধাক্কায় খালা রওশন আরা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুর তাইড় চৌধুরী পাড়া গ্রামের মৃতঃ আব্দুল ওহাবের ছেলে রাশেদ মিয়ার বিয়ে অনুষ্ঠানে আসেন, মথরপাড়া গ্রামের মৃতঃ কুদ্দুছ মিয়ার স্ত্রী রওশন আরা। উক্ত বিয়ে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারিয়ে যায়। রাশেদ মিয়া, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সমাপ্ত ইসলামকে চোর সন্দেহ করায় উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

ঘটনার দিন ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত ইসলামের আত্মীয় হান্নান মুন্সি ও শরিফুল ইসলাম সহ ১০/১২ জনের একটি দল ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রাশেদ মিয়ার বাড়িতে হামলা চালায। এ সময় রওশন আরা বাঁধা দিলে হান্নান মুন্সি হাত দিয়ে সজোরে ধাক্কা দিলে সে দরজার খুটির বাঁশের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সে গুরুতর আহত হলে প্রথমে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক ও এ এস আই শাহাজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতঃ রওশন আরার পরিবার জানান,হান্নান তাকে ধাক্কা দিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই ।

এ ব্যাপারে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করেছি। হান্নান মুন্সি ও শরিফুল ইসলামের পরিবার জানান, সে অসুস্থ রোগী ছিল এজন্য সে মারা গেছে। শরিফুল হান্নানের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত লোকজন ওই বাড়িতে এক নজর দেখার জন্য ভিড় করছে।

Facebook Comments Box

Posted ০৯:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]