রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার ইউনিটের কর্তৃক উদ্ধারকৃত ৪৯ টি হারানো মোবাইল ফোন হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

রবিবার, ০২ মার্চ ২০২৫   প্রিন্ট  

সাইবার ইউনিটের কর্তৃক উদ্ধারকৃত ৪৯ টি হারানো মোবাইল ফোন হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার করা মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

রোজ শনিবার ১ মার্চ ২০২৫ ইং সকাল ১১:৩০ টায় আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসারগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী উক্ত অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৫ মাসে উদ্ধার হওয়া ৪৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এবং তিনি বলেন, আরএমপির অন্যান্য থানা গুলোকেও হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে সাইবার ক্রাইম টিম।
আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে আরএমপির অন্যান্য থানা ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে এবং মোবাইলগুলো থানা থেকে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন,রাজশাহী মহানগরী ও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি (জেনারেল ডায়েরি) করা হয়েছিল,

এসব জিডির তথ্য বিশ্লেষণ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করেন এবং ফেব্রুয়ারি মাসে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আরএমপির ১২টি থানা মিলে মোট ১০৩ টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করে চলেছে,তারই ধারাবাহিকতায় আমরা উদ্ধারকৃত এই মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত,এটি জনগণের প্রতি পুলিশের দায়বদ্ধতারই একটি দৃষ্টান্ত।

আমরা সব সময় নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি এধরণের সেবা দিয়ে থাকি।
তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করেছে। এমনকি তারা ৫ বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে,এটা পুলিশের বড় একটা অর্জন।

তিনি আরও জানান, মোবাইল ফোন হারালে বা চুরি হলে দ্রুত পুলিশের সাহায্য নিতে পারবেন। তিনি আরও বলেন, আরএমপির লক্ষ্য রাজশাহী শহরকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা, যেখানে নাগরিকরা নিশ্চিন্তে বসবাস করতে পারেন।
হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ফোনের প্রকৃত মালিকরা তাদের মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি (স্টাফ অফিসার) এসি আল আসাদ সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মোবাইল ফোন ফিরিয়ে দেয়ার সময় উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন, যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

Facebook Comments Box

Posted ০২:৫০ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]