রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বসতবাড়িতে হামলা আহত ৪

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট  

শেরপুরে বসতবাড়িতে হামলা আহত ৪
শেরপুর সদর উপজেলার ১০নং চর পক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া (মরাকান্দী)গ্রামে পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের প্রভাবশালী মোঃ হযরত আলী নেতৃত্বে পূর্বপরিকল্পিত ভাবে সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ পাওয়া গেছে।
১৭ ফেব্রুয়ারি সকালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের প্রভাবশালী মোঃ হযরত আলী (৫০)এর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী মারাত্মক প্রাণ নাশক অস্ত্রাদী নিয়ে মোঃ উমর আলী(৩২)এর বসতবাড়িতে হামলা করে।
মোঃ উমর আলীর বাড়ির লোকজন তাদের বাধা দিতে আসলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারধর শুরু করে।সন্ত্রাসীদের হাতে গুরুত্বর আহত হয় মোঃআজমত আলী(৪০),মোঃআয়েব আলী (৩৫),ঝমুনা বেগম(৩৮),আনুয়া বেগম (৩৩) এদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে আজমত আলীর অবস্থা গুরুত্বর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে আহত আজমত আলীর ছোট ভাই উমর আলী বাদী হয়ে মোঃ হযরত আলীকে প্রধান আাসামী করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অন্যান্য আসামীরা হলেন,ডাকপাড়া গ্রামের মোঃ হযরত আলী ছেলে মোঃ কালু মিয়া(৩০), আনতাজ আলীর ছেলে মোঃ রুবলে মিয়া(৩৫) ও জুয়েল মিয়া(২৮), শাজল মিয়া (৩০),হাবেল মিয়া(৪০), আরিফ মিয়া(৩৮), মনি মিয়া(২২), সাজন(৩৪), সাইফুল ইসলাম(৩৫) সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন।
মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০নং চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের উপরে উল্লেখিত ব‍্যাক্তিবর্গ পূর্ব হইতেই বিভিন্ন বিষয়াদি নিয়া মামলার বাদী পক্ষের জান, মাল ও আত্মসম্মান নিয়ে ক্ষতির পায়াতারা করছিল। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তারা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আহতদের পরিবার চরম নিরাপত্তাহীনতা আছেন উল্লেখ করে উক্ত ঘটনার সূষ্ঠ বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর পক্ষে এসআই মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে শেরপুর সদর থানা পুলিশ।
Facebook Comments Box

Posted ০৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]