রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি :
রবিবার, ০৪ জুন ২০২৩ প্রিন্ট
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে বিভাগীয় সভাপতির সামনে ওই বিভাগের শিক্ষক প্রেসার ড. নাজমা আফরোজের সাথে প্রকাশ্যে যৌন হয়রানিমূলক আচরণের প্রতিবাদে মাগুরায় আজ রোববার (৪ জুন) মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ।
সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্তের সভাপতিত্বে মানববন্ধন থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের লিগাল এইড সম্পাদক খালেদা হাসিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণা সরকার, সমাজকর্মী ফৌজিয়া আক্তার হীরা, সাংবাদিক রূপক আইচ, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক কল্যাণী বিশ্বাস, রেহানা খাতুন সহ অন্যরা।
মানববন্ধন থেকে গত ২১ ও ২৩ শে মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকগণের সামনে শিক্ষক ড. এনামুল হক কর্তৃক তারই সহকর্মী ড. নাজমা আফরোজের সঙ্গে পরপর দুদিন প্রকাশ্যে যৌন হয়রানি মূলক অশালীন আচরণ ও অসভ্য ভাষায় হুমকির প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
Posted ১০:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]