রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আগুন নেভাতে গিয়ে নিজের প্রাণ নিভে গেল এক যুবকের

সোমবার, ১০ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

রংপুরে আগুন নেভাতে গিয়ে নিজের প্রাণ নিভে গেল এক যুবকের

রংপুরে আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিজের প্রাণ নিভে গেল নূর আলম (১৮) নামে এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ নিয়ে হামলা ও ভাঙচুরসহ পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১০ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে রংপুর মহানগরীর খামারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নূর আলম একই ঐলাকার বাদল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর আড়াইটার দিকে খামাড়পাড়ায় তাবলিগ মসজিদের পাশে ফকির চান এর টিনশেড বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই পাশের মাজেদ মিয়ার একতলা বাড়ির ছাদে উঠে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় নূর আলম নামের এক যুবক ছাদ থেকে পড়ে সিঁড়িতে লেগে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এলাকাবাসীর অভিযোগ, বাড়ির মালিক মাজেদ মিয়া ধাক্কা দেওয়ায় ছাদ থেকে পড়ে যায় নূর আলম।

এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে নূর আলমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, আগুন নেভাতে একসঙ্গে অনেকেই একটি বাড়ির ছাদে উঠেছিল।
সেখান থেকে নূর আলম নামের এক যুবক পড়ে গিয়ে মারা যায়। তবে কিভাবে ছাদ থেকে পড়েছে বা কেউ তাকে ধাক্কা দিয়েছে কি না, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। ওই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫০ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]