স্টাফ রিপোর্টার
সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ প্রিন্ট
মুজিবশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/ চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে উপকূল/ চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড অধিনস্থ ঢাকা জোন কর্তৃক চাঁদপুর জেলার হাইমচর উপজেলার লামচরী এলাকায় প্রায় ৩০০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার ইমরান জুয়েল, এএমসি এবং মেডিকেল অফিসার লেঃ জান্নাতুল ফেরদৌস, এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি উপকূল/ চরাঞ্চলের শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Posted ০২:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]