রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ৭৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট  

মাদারীপুরে ৭৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন

মাদারীপুরে ৭৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার
মঠেরবাজার ও বুধবার রাতে শকুনী লেকের পাড় থেকে
জাটকাগুলো জব্দ করা হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
সাইফুদ্দিন গিয়াস জানান, অসাধু কিছু ব্যবসায়ী
পিকআপ ভ্যানে জাটকা বোঝাই করে শরিয়তপুরের
গোসারইহাট থেকে ফরিদপুর যাচ্ছিল। এমন সংবাদের
ভিত্তিতে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড়ে তল্লাসী শুরু
করে ট্রাফিক পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতি টের
পেয়ে একটি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায় অসাধু
ব্যবসায়ীরা। সেখানে তল্লাসী চালিয়ে ৩৫০ কেজি
জাটকা ও পিকআপভ্যানটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার
সিনিয়র মৎস কর্মকর্তা তপন কুমার মজুমদারকে সঙ্গে

নিয়ে মঠেরবাজারে অভিযান শুরু করে প্রশাসন। এসময়
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা।
সেখান থেকে জব্দ করা হয় আরও ৪০০ কেজি জাটকা।
পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও
মাদ্রাসায় বিতরণ করা হয়। জাটকা নিধনরোধে আগামী
জুন পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানায় প্রশাসন।
আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর।
১৮-০২-২০২১

Facebook Comments Box

Posted ০৫:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]