শনিবার ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   প্রিন্ট  

মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে নিজ জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯জুলাই) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মালশন এলাকায় ওমরপুর মাঠে ওই কৃষকের মৃত্যু হয়।

নিহত সাখাওয়াত হোসেন মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল মুঠোফোনে বলেন, এদিন সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]