বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা-১ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী সিরাজুস আরেফিন সাঈফ

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

মাগুরা-১ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী সিরাজুস আরেফিন সাঈফ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী হয়েছেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. সিরাজুস সায়েফিন সাঈফ। তিনি গত ২২ নভেম্বর মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এমপি) কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল তিনি তার মনোনয়নপত্র পার্টি অফিসে জমা দেন।

তিনি মাগুরা জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সাবেক উপদেষ্টা অ্যাড. হাসান সিরাজ সুজা’র কনিষ্ঠ পুত্র।

এ বিষয়ে সিরাজুস আরেফিন সাঈফ বলেন, আমি বয়সে তরুন। অতি অল্প বয়সে মাগুরা জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অর্পণ করেছেন। আমি সে জায়গা থেকে বলতে পারি মাগুরার মানুষ পরিবর্তন চাই। বিগত দিনে মাগুরার মানুষ যেভাবে তার পিতা অ্যাড. হাসান সিরাজ সুজা’র পাশে ছিলেন, ঠিক একই ভাবে মাগুরার মানুষ তার পাশেও থাকবে এবং মাগুরার মানুষের ভাগ্যের পরিবর্তনে সহায়তা করবেন।

তিনি আরও বলেন, মাগুরাকে তিনি সমগ্র বাংলাদেশের মধ্যে এক অনন্য জেলা হিসেবে উপস্থাপন করতে চান। মানুষ তাকে এবারের নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে, এই কাজে সহায়তা করবেন বলে তিনি বিশ্বাস করেন।

Facebook Comments Box

Posted ০৬:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]