কামরুল ইসলাম, মনোহরদী, নরসিংদীঃ
শনিবার, ০৬ মার্চ ২০২১ প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। নিহতরা হলেন, মামুন (৩০) তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বুড্ডা গ্রামে তার পিতার নাম গিয়াস উদ্দিন। নিহত অপরজন হলেন আছিয়া বেগম (৬০) তিনি নরসিংদীর শিবপর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন-আলামীন (৪০),আলেহা বেগম (৬০),শহিদুল ইসলাম (৫০) । স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় আহতদের দুর্ঘটনা স্থল থেকে উদ্বার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ দিকে আহত দুইজনের জনের অবস্থা গুরুতর হলে সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়,আজ শনিবার সকালে ঢাকা-মনোহরদী মহাসড়কে চালাকচর গামী একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে মামুন মারা যায় এবং চারজন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত আছিয়া মনোহরদী সরকারি হাসপালে মারা যায়। সিএনজিকে চাপা দিয়ে ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান বলেন, অজ্ঞাতনামা ড্রাম ট্রাকটি সিএনজিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটিকে সনাক্ত করে ঘাতক ড্রাইভারকে আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচছে।
Posted ০৩:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৬ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]