বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে বিএনপির ইফতার মাহফিল

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   প্রিন্ট  

মনোহরদীতে বিএনপির ইফতার মাহফিল

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) উপজেলার লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল।

 

লেবুতলা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সালা, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোড়ল শাহীন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মুর্শিদ, যুবদলের সভাপতি মাসুদ আকন্দ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধান, কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৭:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]