রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অত্যাধিক গরমে ফের লাইন বেঁকে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

Default Image

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার ১৬ ঘন্টা পর ফের একই স্থানে অত্যাধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার পৌণে ১০ টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলীর দাড়িয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা ১১ টার দিকে লাইনটি বেঁকে যায়। এতে করে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানান, সকালে অত্যাধিক গরমের কারণে আপলাইনে মেরামত করা রেল লাইনটি পুণরায় বেঁকে গেছে। এতে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু ডাউন লাইনের অবস্থাও ভাল নয়। গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা উর্ধ্বতন মহলের নির্দেশে ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। বেঁকে যাওয়া লাইনটি সচল করার বিষয়ে তিনি বলেন, রেল লাইন ঠান্ডা না হওয়া পর্যন্ত মেরামত কাজ করা যাবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায় গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এরপর রেলওয়ে বিভাগ ৩০ ঘন্টার তৎপরতা চালিয়ে শুক্রবার রাতে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও শনিবার সকাল থেকে ফের বন্ধ হয়ে পড়ে।

Facebook Comments Box

Posted ০৫:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]