ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ
বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৮ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নির্বাচনকে ঘিরে পাড়া মহল্লায় ভোটারের সাথে মতবিনিময় করছেন।তিনি ইউনিয়নের জমিনপুর, কিরনগঞ্জ, কামাত গ্রাম, একবরপুর, চাকটোলা ও আইড়ামারী গ্রামে গনসংযোগকালে তিনি ভোটারের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সহযোগিতায় আধুনিক ও পরিছন্ন ইউনিয়ন গড়তে এলাকার রাস্তা ঘাট, ড্রেন, কালভাট, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ মন্দির, ঈদগাহ, গোরস্থান, ক্রীড়াব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের
কর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনসহ উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করবো এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাব।তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে সেবক হিসাবে নিয়োজিত রাখব, সব সময় মানুষের পাশে থাকবো। তিনি বিনোদপুরকে আধুনিক ও পরিছন্ন মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। ইউনিয়নবাসীরা বলেন, তিনি প্রাকৃতিক দুর্যোগে ইউনিয়নবাসীর পাশে থাকেন এবং বিভিন্নভাবে সহযোগীতা করেন। ভোটারেরা চেয়ারম্যান হিসাবে চাই তাই জোট বেঁধে বিভিন্ন হাট-বাজার,
গ্রাম-গঞ্জে, চায়ের দোকানসহ বিভিন্ন জায়গাতে প্রচার করছেন। জনপ্রিয় নেতার বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে সকল স্তরের মানুষ মুখোরিত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমাজ সেবক জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান।চেয়ারম্যান হিসাবে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে জয় করবে। তিনি প্রতিটি মানুষের হৃদয়ের সাথে মিশে আছেন, চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার বিকল্প নেই। জাহাঙ্গীর আলমকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য নীতিনির্ধারকের সূদৃষ্টি কামনা করেন।
Posted ০১:০৩ অপরাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]