মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার রেলওয়ের বাজারে বহিরাগত ব্যক্তির লিজ বাতিলের দাবিতে স্বত্ব দখলীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

রবিবার, ০৯ জুলাই ২০২৩   প্রিন্ট  

নেত্রকোণার রেলওয়ের বাজারে বহিরাগত ব্যক্তির লিজ বাতিলের দাবিতে স্বত্ব দখলীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নেত্রকোণা জেলা শহরের সাতপাই লেভেল ক্রসিং সংলগ্ন রেলওয়ে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বত্ব দখলীয় জায়গায় বহিরাগত ব্যাক্তিকে লিজ দেওয়ায় প্রতিবাদে এবং উক্ত লিজ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুদ্ধ ব্যাবসায়ীরা।আজ রোববার (৯ জুলাই) দুপুরে সাতপাই লেভেল ক্রসিং বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি তাদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লেভেল ক্রসিং বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আহবায়ক ফজলু মিয়া ও সদস্য সচিব লিটন মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২০০৩ সালে নেত্রকোণা পৌরসভার সার্বিক সহযোগীতায় সাতপাই লেভেল ক্রসিং সংলগ্ন রেলওয়ের পতিত ডুবায় মাটি দিয়ে ভরাট করে রেলওয়ের কর্তৃক বরাদ্দকৃত ৮৪টি প্লট নিয়ে বাজার গড়ে উঠে। তবে আংশিক জায়গা এখনো ডুবা রয়ে গেছে। পৌরসভা কর্তৃক এই বাজারে একটি সেট, একটি পাকা টয়লেট নির্মাণ করে দিয়েছে। এছাড়াও বাজারের বণিক সমিতি রয়েছে তা জেলা সমবায় অফিস কর্তৃক রেজিষ্ট্রেশনভূক্ত। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আরও বলেন, বাজারের অনেকাংশেই জায়গা এখনো ডুবা থাকায় এবং এলাকাবাসীর চাহিদা মেটাতে রেললাইনের দক্ষিণ পাশে ফুটপাতের দোকান গড়ে উঠে। তারা আরও বলেন, বাজারের উত্তর পাশ এবং রেললাইনের দক্ষিণ পাশে ৫০ ফুট প্রস্থ ও ৩ শত ফুট দৈর্ঘ্য রেললাইনের জন্য রেখে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এই রেললাইনের পাশে রেখে দেওয়া রেলওয়ের ৫০ ফুট প্রস্থ মধ্যে ৩০ ফুট প্রস্থ বাদে ২০ ফুট প্রস্থ ও ৩ শত ফুট দৈর্ঘ্য রেললাইনের দক্ষিণ পাশে বাজারের উত্তর পাশ এবং পূর্ব হতে পশ্চিম দিকে সাতপাই সহ শহরের বিভিন্ন এলাকাবাসীর দৈনন্দিন চাহিদার প্রয়োজনে বাংলাদেশ রেলওয়ের পরিত্যক্ত জায়গায়টিতে দিনদিন অনেক দোকান- পাট গড়ে উঠে।

রেললাইনের দক্ষিণপাশে ২০ফুট প্রস্থ ও ৩ শত ফুট দৈর্ঘ্য জায়গা জুরে প্রায় ১শত জন ক্ষুদ্র ব্যবসায়ীরা টিন ও চাটাইয়ের চাপড়া গড়ে তুলে সেখানে কাঁচামাল ও ক্ষুদ্র ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে জীবন – জীবিকা নির্বাহ করে আসছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রেলওেয়ের কানুনগো, সার্ভেয়ারের কাছে এই জায়গা লিজ দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ দাবী করে আসছি। এরেইপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে লিজের ফর্ম দেয়। কিন্তু দুঃখের বিষয় সম্প্রতি জানতে পারলাম। আমরা যারা ক্ষুদ্র পরিসরে ব্যবসা করে আসছি আমাদেরকে লিজ না দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বাজারের বহিরাগত আরিফ উল্লাহ জুয়েল নামে এক ব্যাক্তির কাছে কৃষি লিজ প্রদান করায় তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ব্যাহত হচ্ছে। তাই ক্ষুব্ধ ব্যবসায়ীরা অবিলম্বে উক্ত লিজ বাতিল করে ব্যবসায়ীদেরকে লিজ প্রদানের জন্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রেল মন্ত্রী ও রেল সচিবসহ স্থানীয় জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন রতন পাল, হক্কু মিয়া, মাসুদ মিয়া ও হাদিস উল্লাহসহ অন্যান্যক্ষুদ্র ব্যবসায়ীরা।

Facebook Comments Box

Posted ১১:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]