নেত্রকোণা প্রতিনিধিঃ
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
নেত্রকোণা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে তরঙ্গ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।
জেলা শহরের শহীদ মিনার সংলগ্ন পৌর আর্ট গ্যালারী প্রাঙ্গণে সাংবাদিক পাপ্পু মজুমদারের প্রধান সমন্বয়ে আলোকচিত্রী রাকিব আহমেদ’র আলোকচিত্রে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলোকচিত্রের গুরুত্ব, শৈল্পীকতার ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস এনালগ ফটোগ্রাফির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলে জানান প্রধান সমন্বয়কারী ও আলোকচিত্রী।
আরো জানা যায়, প্রদর্শনীটিতে স্থান পেয়েছে উনিশ শতকের আদলে নির্মিত ডার্ক রুম, ওয়েট প্লেইট ফটোগ্রাফি, নেত্রকোণার মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র, কোনো প্রকার ডিজিটালাইজেশন ছাড়াই সম্পূর্ণ এনালগ পদ্ধতির লার্জ ফরমেট ক্যামেরায় তোলা বিভিন্ন আলোকচিত্র।
তরঙ্গ এনালগ ফটোগ্রাফি স্টুডিও প্রধান সমন্বয়ক সাংবাদিক পাপ্পু মজুমদার বলেন – প্রদর্শনীটি নেত্রকোণা মুক্ত দিবসে আলোকচিত্রের গুরুত্ব বহন করে। শিল্পকর্ম তার নিজস্ব ইতিহাস প্রকাশে সক্ষম। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা স্মরণে এ আয়োজন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস খোঁজার পথ তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিবে ছবির মাধ্যমে। ছবি হাজারো কথা বলে। মুক্তিযুদ্ধকে আজ আমরা দেখতে পায় স্থিরচিত্র ও চলচ্চিত্রের মাধ্যমে। স্মৃতি বা মুহুর্তকে ধরে রাখা ও পরবর্তীতে তা স্মরণ করে ঘটনা প্রবাহে নিজেকে নিমজ্জিত করার জন্য আলোকচিত্র খুবই শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। একটি মাত্র ফ্রেম বা ছবি যা তৈরীতে আধুনিক সরঞ্জামের চেয়ে হস্তনির্মিত পদ্ধতি সময়ের প্রেক্ষাপণ। দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন শুধু একটি ছবি তৈরীতেই। পরিবর্তনের হালে একটি একটি ছবি জুড়ে দিয়ে তৈরী চলমান চিত্র। মূলত একটি ফ্রেমের গল্পেই রূপ পায়, অনেকগুলো ফ্রেমের সমন্বয়ে চলচ্চিত্র। ইতিহাস সংরক্ষণে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গল্প প্রকাশে লেখা উপাত্তের পাশাপাশি অবশ্যই আলোকচিত্র একটি বিশাল ভূমিকা রেখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বের কথা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন ছবি গুলো এখন যা প্রকাশিত তা একসময় পুরাতন হবে। কিন্তু কালের গর্ভে অবশ্যই এটি হারিয়ে যাবে না এর প্রধান কারণ স্থিরচিত্রের মূহুর্ত সংরক্ষণ নীতি, যা সাবলীল ভাবেই মূহুর্তকে স্থিরচিত্রের রূপান্তর করে। প্রদর্শনী যোগসূত্র স্থাপন করে নতুন থেকে পুরাতন। প্রবীণ থেকে তরুণে।
Posted ০৮:০৪ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]