বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরীতে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫৩ জন শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   প্রিন্ট  

নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরীতে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫৩ জন শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে

আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার উদ্যেগে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বিসিক শিল্প নগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।

আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, শিল্পপতি মীর মো: রোমান মিয়া, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী, সাবেক ছাত্রনেতা রিপন রিকাবদার, মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, সাবেক শ্রমিক নেতা মমিন মোল্লা। এছাড়াও স্থানীয় রাজন নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০০০ সালের ২৫ নভেম্বর চৌধুরী নিটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ জন শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকদের স্বরণে প্রতিবছর আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করে করে থাকে।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]