বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে একদিনে ২৭৯ জনের করোনা শনাক্ত

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১   প্রিন্ট  

নরসিংদীতে একদিনে ২৭৯ জনের করোনা শনাক্ত

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

নরসিংদীতে একদিনে আরও ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৬ হাজার ৮৯২ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৫৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩০১টি অ্যান্টিজেন পরীক্ষায় ১৩৮ জন ও ২৯০ জনের আরটিপিসিআর পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৪৭ শতাংশ।

শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৩২ জন, রায়পুরায় ১৭ জন, বেলাবতে ৪৩ জন, মনোহরদীতে ৫জন, শিবপুরে ৩৩ জন ও পলাশে ৪৯ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯০৪ জন, শিবপুরে ৭৪০ জন, পলাশে ১১০৭ জন, মনোহরদীতে ৩৫৬ জন, বেলাবোতে ৪১৬ জন ও রায়পুরাতে ৩৬৯ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৮১৩ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭০ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৭৪৩ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪, পলাশে ০৭, বেলাব ০৭, রায়পুরা ০৯, মনোহরদী ০৫ ও শিবপুরে ০৯ জন।

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]