বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩   প্রিন্ট  

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে ইসরাত জাহান মারজানা(৮ বছর ৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের রেজাউল হক মজুমদারের বসতবাড়ির দক্ষিণ দিকের ডুবা রকম পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ইসরাত জাহান মারজানা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের পল্লী চিকিৎসক রেজাউল হক মজুমদারের মেয়ে।

পুলিশ,পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নিজ
বসতবাড়ির দক্ষিণ দিকের ডুবা রকম পুকুরে হাঁসের খাবার দিতে গিয়ে পানিতে পড়ে যায়।এ সময় তার আপন বড়ভাই এহসানুল হক (১১)দেখে পানিতে তোলার চেষ্টা করে না পেরে চিৎকার দিলে বাড়ীর সবাই খোজাখুজি করে পুকুর থেকে ইসরাত জাহান মারজানার মৃতদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:বদরুল হাসান পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ০৮:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]