বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে কৃষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রবিবার, ১৩ আগস্ট ২০২৩   প্রিন্ট  

দোয়ারাবাজারে কৃষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমার ইউনিয়নের রাবারড্যাম আওতাধীন উপকারভোগী কৃষকদের উপর ইজারাদারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল করেছে এলাকাবাসী।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে স্থানীয় খাসিয়ামারা নদীর রাবারড্যামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আবাদি কৃষক ও কৃষক লীগ নেতা আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সুরমা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার জামাল উদ্দীন, হাছনআলী, কৃষক আব্দুল আউয়াল, শামসুল হক, বিনয় ভূষণ পুরকায়স্থ, আব্দুল হক, ফরহাদ আলম, জাকির হোসেন, আকুল মিয়া, আফিজ আলী, মারফত আলী, শুকুর আলী, নৌশাদ আলী, হানিফ আলী, আলতাব আলী, আরব আলী, জামাল উদ্দীন, কামাল মিয়া, মৈদর আলী, আইনূল হক প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে কৃষকের উপর থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় অচিরেই কঠোর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে জানান ভুক্তভোগী কৃষকসহ এলাকাবাসী।

Facebook Comments Box

Posted ০৯:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]