বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুসুকা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

রবিবার, ২০ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

তুসুকা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে দুইদিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতী লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা।২০ এপ্রিল রবিবার সকাল ৮ টা থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করে কারখানার ভেতরেই বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার বাইরে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

গতকাল শনিবার সকালে কর্মবিরতি শুরু করলে পরে কাজে যোগদান করে। পরবর্তী দুপুর ২ টা থেকে আবারও একই দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। বিকেল ৫ টার সময় কারখানা ছুটি হয়ে গেলে শ্রমিকরা সবাই বাসায় চলে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কারখানা গেটে একটি নোটিশ দেয়।শ্রমিকদের দাবি, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর ১০০% গ্রেডিং করতে হবে , ঈদের ছুটিতে কোন জেনারেল কাটানো যাবে না, বাৎসরিক পিকনিকের আয়োজন করতে হবে। স্বজন প্রীতি চলবে না, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করতে হবে, যে পাওনা রয়েছে তা চলতি মাসে পরিশোধ করতে হবে।

এছাড়াও শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ বেশ কিছু দাবি জানিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। তুসুকা গ্রুপের পরিচালক মোঃ তারেক হাসান জানান শ্রমিকদের গতকাল যে দাবি ছিল তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছি। আজ খোলা রাখা হয়েছিল তবুও তারা কর্মবিরতী দিয়ে বিক্ষোভ করছেন। আমরা কোন শ্রমিক ছাটাই করি না এবং শ্রমিক আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন আহমেদ জানান, কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছে। কারখানার সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

Posted ০১:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]