মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ২০২৫ ইং সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে আরএমপি’র উদ্যোগে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি ও এস. এম. তুহিনুর আলম, চেয়ারম্যান (যুগ্ম সচিব), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
সভায় বাস স্ট্যান্ড নওদাপাড়ায় স্থানান্তর, ক্লোজ সার্কিট ক্যামেরা (CCTV) স্থাপন, সাহেব বাজারে রোড ডিভাইডার সম্পন্ন করা, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ, কালার ভেদে অটো রিক্সা চলাচল,অটোর সংখ্যা নিয়ন্ত্রণ ও রিপ্লেসমেন্ট অটো না দেয়া, অটো ড্রাইভারদের প্রশিক্ষণ, অটো স্ট্যান্ড নির্দিষ্টকরণ, ডাম্পিং এর স্থান নির্ধারণ ও নগরীতে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা সংক্রান্তে আলোচনা হয়।
মতবিনিময় সভায় আরএমপি ও জেলা পুলিশ রাজশাহী’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহীর গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, সিনিয়র সিটিজেন ফোরাম এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নগরীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
Posted ০৫:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]