সোহেল রানা, টাঙ্গাইল
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ প্রিন্ট
টাঙ্গাইলে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদীচী বড়দিয়া শাখা আয়োজিত ১৮-১৯ মার্চ ২০২৩ দুই দিনব্যাপী “উদীচী উৎসব” এর প্রথমদিেেন পেট্রোল বোমা হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করার ষড়যন্ত্রের প্রতিবাদে, ২০ মার্চ সোমবার বিকেলে উদীচী টাঙ্গাইল জেলা সংসদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টাঙ্গাইল জেলা সংসদের সভাপতি অধ্যাপক দেবাশীষ দেব এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এলেন মল্লিক, সাংস্কৃতিক সংগঠক মীর মেহেদী, শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জাকির হোসেন, কার্যকরী সভাপতি বিপ্লব দত্ত পল্টন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর খান, করোনেশন ড্রামাটিক ক্লাব এর নাট্য সম্পাদক সাম্য রহমান, উদীচী টাঙ্গাইল জেলা সংসদ এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক বাবুল মজুমদার, আবৃত্তি সম্পাদক আরিফুর রহমান সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
Posted ০১:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]