বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপ ভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু করেছে জ্বালানি বিভাগ

  |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপ ভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু করেছে জ্বালানি বিভাগ

দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং ষ্টেশন গুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (EMRD) এর আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন(বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ নামক একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। ০৯ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিং এ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ কথা বলেন। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক/চালকদের ব্যবহারের জন্য শুধুমাত্র ঢাকার দুইটি ফিলিং স্টেশনে (ট্রাষ্ট, তেজগাঁও; সোনারবাংলা, আসাদগেট) উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিং এর পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সকল যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

ব্রিফিংকালে জানানো হয়, বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে, জ্বালানি বিতরণ ব্যবস্থায় ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে বিলম্বসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত জালানি সরবরাহ থাকা সত্ত্বেও প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আবার একই ব্যক্তি একাধিকবার এসে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত ফুয়েল সংগ্রহ করছেন যা জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তাবিত এই ডিজিটাল সিস্টেমটি বিতরণ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে অটোমেশন এবং রিয়েল-টাইম মনিটরিংএর আওতায় আনবে। এই সিস্টেমের সাথে বিআরটিএ এর কেন্দ্রীয় ডেটাবেস এর সংযোগ থাকবে, ফলে জ্বালানি বিতরণ ব্যবস্থা একটি স্বচ্ছ মনিটরিং এর আওতায় নিয়ে আসা সম্ভব হবে। স্মার্টফোন না থাকলেও নাগরিকরা fuelpass.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কিউআর কোডটি বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

এই সিস্টেমের মাধ্যমে –

ফিলিং স্টেশন মালিকগণ ডিজিটাল মাধ্যমে জ্বালানির বরাদ্দ এন্ট্রি দিয়ে ভোক্তাদের ফুয়েল বিতরণ করতে পারবেন।

কিউআর কোড স্ক্যানের মাধ্যমে একজন চালক ফুয়েল গ্রহণ করতে পারবেন এবং একইসাথে নিজের জন্য নির্ধারিত বরাদ্দ দেখতে পারবেন।

কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণের অবস্থা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এ উদ্যোগ বাস্তবায়নের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে, অনিয়ম ও অপচয় হ্রাস পাবে এবং সংকটকালীন সময়ে কার্যকরভাবে জ্বালানি ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে, সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতায় এই আধুনিক ব্যবস্থাটি বৃহৎ পরিসরে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

ব্রিফিং এ আরো জানানো হয়, ০৮ এপ্রিল সারাদেশে ৩৬১ টি অভিযান চালিয়ে অবৈধ মজুতকৃত ০১ হাজার ৩৬২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

এ সময় ১৯২ টি মামলা হয়েছে , ০২ জনকে কারাদন্ড দেয়া হয়েছে ০৫ লক্ষ ৭৯ হাজার ৫০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য ০৩ মার্চ থেকে ০৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে ৭৩৪২টি অভিযান চালিয়ে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে । এ সময় ৩০১১ টি মামলা হয়েছে , ৩৬ জনকে কারাদন্ড দেয়া হয়েছে ১ কোটি ৪৩ লক্ষ ৮৪ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

ব্রিফিংকালে মনির হোসেন চৌধুরী বলেন, ডিজেলের কোনো সংকট নেই। তিনি জানান, ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত বর্তমানে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ মেট্রিক টন ডিজেল মজুদ আছে। তিনি আরও বলেন,পেট্রল ১৬,৮১২ মেট্রিক টন, অকটেন ৯,৫৬৯ মজুত আছে। তবে প্যানিক বায়িং এখনও বন্ধ হয়নি, যার প্রভাব পড়ছে ফিলিং পাম্পে। যথা নিয়মে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। সরকার আগামী দুই মাসের জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করেছে। কোনো জ্বালানির সংকট হবে না ইনশা আল্লাহ।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins