রফিকুল ইসলাম, কুষ্টিয়া :
সোমবার, ২১ নভেম্বর ২০২২ প্রিন্ট
সোমবার (২১ নভেম্বর,২০২২ইং) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলতলার জিকে ক্যানেলের পাড় থেকে আবু তৈয়ব (৫৫) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ।
নিহত আবু তৈয়বের বাড়ী চট্টগ্রামের বাশখালী এলাকায়। তিনি দীর্ঘদিন যাবৎ আমলা ইউনিয়নের অঞ্জনগাছী এলাকায় ফুলের নার্সারীতে কাজ করতেন ও ফুলের ব্যবসা করতেন।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, নিহত ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুলের ব্যবসার সাথে জড়িত ছিলো। মিরপুর জিয়া রোডের কাছে কয়েকটি নার্সারি রয়েছে, সেখানে হয়তো তার নিয়মিত যাতায়াত থাকতে পারে। সকালে মাঠের কৃষকরা ক্যানেল পাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বা রাতের কোন এক সময় তার মাথায় কিছু দিয়ে আঘাত করে গলা কেটে হত্যা করা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কারা বা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
Posted ০৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]