মোঃ আলতাফ হোসেন বাবু ,বিভাগীয় চিফ, রাজশাহী
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট
গত ১৬ ডিসেম্বর ২০২৪ “মহান বিজয় দিবস”। মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৬.৪২ টায় রাজশাহী কোর্ট শহীদ স্মৃতিস্তম্ভে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহম্মদ আবু সুফিয়ান মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
রাজশাহী মহানগরীর পুলিশ কমিশনার পরবর্তীতে পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
ইহা ছাড়াও পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধে পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে আত্মত্যাগকারী শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
মহান বিজয় দিবসের প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন এবং পুস্পস্তবক অর্পণ করেন।
তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী পুলিশ সদস্যসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
উক্ত পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরএমপি পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ১৯৭১ ইং সালের মুক্তিযুদ্ধের শহীদদের অবদানের কথা তুলে ধরেন এবং ১৬ ই ডিসেম্বর এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]