মো, নাসির উদ্দীন, গাজীপুর
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ প্রিন্ট
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মোল্লার বাড়ি নামক স্থানে খাস পুকুর ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত কল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভবন নির্মাণের লক্ষ্যে পাইলিংয়ের কাদা-মাটি ও নির্মাণ বর্জ্য ফেলে পার্শ্ববর্তী খাস পুকুর ভরাটের মাধ্যমে জলাধার বিলুপ্ত এবং জমির শ্রেণি পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে একজন ব্যক্তিকে ১ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযুক্ত ব্যক্তি মুচলেকা দিয়ে অবৈধ কার্যক্রম বন্ধ করার অঙ্গীকার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জলাধার রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Posted ০২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]