মিজানুর রহমান মিনু - ব্যুরো চিফ কুমিল্লা
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোস্তফা গোলাম কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জানুয়ারী), মরহুমের নিজ বাড়িতে মিয়াবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় দোয়ায় অংশগ্রহণ করেন মরহুমের একমাত্র ছেলে কামরুস সোবহান রুবেল, উনার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাই সহ পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাশিনগর মাদ্রাসার পেন্সিপাল মাওলানা আয়াতুল্লাহ, উজিরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ১ আব্দুল হাই, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনি গত ২৫ জানুয়ারী মৃত্যুবরণ করেন, মৃত্যুকালে উনার স্ত্রী ফজিলাতুন্নেছা, দুই মেয়ে ফয়জিয়া কামরুল তানিয়া ও তাসফিয়া আলম আনিকা ও একমাত্র ছেলে কামরুস সোবহান রুবেল সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে জান। উনি কর্মজীবনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্ম কর্তা, বিজিএমইএ এর সভাপতি, সোনালী লাইফ ইন্সুইরেন্স, ড্রাগন গ্রুপসহ বিভিন্ন প্রতিস্থানের প্রতিস্থাতা চেয়ারম্যান ছিলেন। উনি তার নিজ এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিস্থান প্রতিস্থিত করেন।
Posted ০৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]