বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসিপি, মরক্কো প্রতিনিধি দলের বারি পরিদর্শন

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

ওসিপি, মরক্কো প্রতিনিধি দলের বারি পরিদর্শন

ওসিপি, মরক্কো প্রতিনিধি দল ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. বাংলাদেশ কৃষি গবেষণা
ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড.
দেবাশীষ সরকার। এসময় বারি’র সাবেক পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মোহাম্মদ হোসেন বারি’র উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ; ড. আশুতোষ সরকার, বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, জিআইএফএস, বিএআরসি; ড. শিব কুমার আগারওয়াল, কো-অর্ডিনেটর, আইসিএআরডিএ এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ০৬:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]