মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ,রাজশাহী :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ প্রিন্ট
রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দের সমস্যা ও কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা দিয়ে আলোচনা হয়। আর এম পি পুলিশ কমিশনার জনাব, মোহাম্মদ আবু সুফিয়ান প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় পুলিশ কমিশনার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন,বক্তব্যে তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
গত ১৭ ই নভেম্বর রোজ রবিবার কল্যাণ সভা শেষে আরএমপি’র কমিশনার মহোদয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন এসআই, ০১ জন টিএসআই, ০২ এএসআই, ০৭ জন কনস্টেবল ও ০৪ জন সিভিল স্টাফকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়। এসময় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বিদায় অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র নগর বিশেষ শাখার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।
Posted ০৪:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]